যশোর সীমান্তে শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ অর্থসহ নারী কারবারি গ্রেপ্তার

যশোর সীমান্তে শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ অর্থসহ নারী কারবারি গ্রেপ্তার
শার্শায় নারী মাদক কারবারি আটক

যশোরের শার্শা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,৭৫০ টাকাসহ জয়নুর খাতুন (৫৯) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃত জয়নুর খাতুন শার্শা উপজেলার অগ্রভূলাট বাজারপাড়া এলাকার মৃত বজলুর রহমানের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শার্শা থানাধীন অগ্রভূলাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সদস্যরা অগ্রভূলাট বাজারপাড়ায় বজলুর রহমানের বসতবাড়িতে তল্লাশি চালান। এ সময় নারী কনস্টেবলদের সহায়তায় জয়নুর খাতুনকে আটক করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অন্য এক মাদক কারবারি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে জয়নুর খাতুনের হেফাজত থেকে ১১ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩,৭৫০ টাকা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল হক জানান, গ্রেপ্তারকৃত নারী এবং পলাতক অপর আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ মাসুদুর রহমান শেখ

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।