যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট,৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা মাদক বিক্রয়ের নগদ ১৪৫০ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন, শার্শা থানাধীন আমলাই মাঝেরপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে লাভলু রহমান (৩৫) ও হনু হালদারের ছেলে সমেস হালদার (৪৪) উভয় থানা শার্শা যশোর।
রোববার (১১ অক্টোবর ২০২৬) দুপুরে পুলিশ জানায়, শার্শা থানাধীন আমলাই এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ অক্টোবর রাত দশটার সময় শার্শা থানাধীন আমলাই পাড়ইপাড়া গ্রামস্থ জনৈক অর্জুন এর বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করে।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হচ্ছে।তৎপ্রেক্ষিতে আসামীদ্বয়কে১১/১০/২০২৬ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





