মাদারীপুরের ডাসারে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা জাহিদ হাওলাদার (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার আটিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, জাহিদ হাওলাদার ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায়ও একটি মামলা রয়েছে।গ্রেফতার জাহিদ হাওলাদার উপজেলার আটিপাড়া গ্রামের মাজেদ হাওলাদারের ছেলে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





