কোটালীপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা  

কোটালীপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা  
কোটালীপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা  
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেল যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন এর সভাপতিত্বে ও কোটালীপাড়া সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ফারুক হোসেন শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কুমার মৃদুল দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডাঃ মোঃ মিরাজ হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান মোল্যা, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদারসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ও গবাদি পশু পালন উপলক্ষে চারজন প্রশিক্ষিত যুবকের মাঝে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।