সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এবার এইচ এস সি, আলিম ও ভোকেশনাল পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২২ জন এবং শূণ্য পাশ শিক্ষা প্রতিষ্ঠান একটি।
এইচএসসিতে এ+ প্রাপ্ত শিক্ষার্থী ১২ জন ও আলিম পরীক্ষায় ৫ জন। বিএম (ভোকেশনাল)পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থী ৫ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে প্রকাশ, উপজেলায় নয়টি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১৮০ জন। এর মধ্যে পাশ করেছে ৪১৮ জন এবং অকৃতকার্য হয়েছেন ৭৬২ জন। পাশের হার শতকরা ৩৫.৪২%
আলিম পরীক্ষায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ছিল ৪১০ জন। পাশ করেছে ২২০ জন। অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১৯০ জন। পাশের হার শতকরা ৫৩.৬৬%।
বিএম(ভোকেশনালে) এ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ছিল ১৮১ জন। পাশ করেছে ৭৫ জন এবং অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১০৬ জন। পাশের হার শতকরা ৪১.৪৪%।
উপজেলায় শূণ্য পাশ শিক্ষা প্রতিষ্ঠানটি হল একে ফজলুল হক এমসিএ কলেজ। এ কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৪ জন।
উপজেলায় বেশি সংখ্যাক এ+প্রাপ্ত প্রতিষ্ঠান শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ। এ+ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৯ জন।
আলিম পরীক্ষায় বেশি সংখ্যাক এ+প্রাপ্ত প্রতিষ্ঠান পাতাখালি ফাজিল মাদ্রাসা। এ+ প্রাপ্ত শিক্ষার্থী ২ জন।
বিএম(ভোকেশনাল) এ বেশি সংখ্যাক এ+ প্রাপ্ত প্রতিষ্ঠান শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। এ+ প্রাপ্ত শিক্ষার্থী ৫ জন।





