এম মতিউর রহমান মামুনঃ “শেখ হাসিনা আমাদের জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় এলে আপনাতের উন্নতি হয়, গ্রামের মানুষ বিদ্যুৎ পায়, রাস্তা-ঘাট পায়। কৃষক ভাইদের সারের জন্য লাইনে দ্বারাতে হয়না, বিদ্যুৎ অভাবে মাঠের ফসল নষ্ট হয়না, খাদ্যর অভাবে মানুষ উপোষ করে মরতে হয়না।হিসাবদীনগর প্রথমিক বিদ্যালয়ের ষাট লক্ষ টাকা ব্যায়ে ‘মনির উদ্দিন’ ভবন ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আয়েজ উদ্দীন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ইসরাফিল আলম এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের সরকার শিক্ষা প্রতিষ্ঠান, পাকা রাস্তা, বৃদ্ধভাতা, বয়স্কভাতা,কৃষি ভূর্তুকি, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, স্বামী পরিত্যাগ কৃত বোনদের প্রতি সদয় হয়ে তাঁদের ভাতা প্রদান করছে। দশ টাকা কেজীতে চাল দিচ্ছে, মানুষ আর না খেয়ে মোরছেনা, ছেলে মেয়ের বই অভাবে পড়ালিখা বন্ধ হয়না। পদ্মা সেতুর মতো অকল্পনীয় কাজ দেশের নিজস্ব অর্থায়নে করা সম্ভব হচ্ছে, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সমুদ্রমীমা রেখা সঠিক অর্জন সম্ভব হচ্ছে। বিশ্ব দরবারে বাংলাদেশ আজ প্রসংশিত, আমাদের রাষ্ট্রের মানুষ আজ সন্মানিত। আমাদের প্রিয় মাতৃভুমি জঙ্গিবাদ মুক্ত। অথছো বিশ্বের বহু রাষ্ট্র আজও জঙ্গিবাদ মুক্ত হতে পারেনাই। আমাদের নিকট বর্তি রাষ্ট্র যখন একশত রোহিঙ্গা নিতে ভয় পায় বাংলাদেশ তখন দশ লক্ষ রোহিঙ্গা প্রতিপালন করছে। উপস্থিত জনতার উদ্দেশ্য ইসরাফিল আলম বলেন এসব কাজ কে করছে? জনতা হাত নেড়ে বলেন বঙ্গবন্ধু কন্যা হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন হিসাবদীনগরে নিয়ারীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন মণ্ডল ও রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, শুশীল জমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মিডিয়া কর্মি উপস্থিত ছিলেন।
উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন কালে ইসরাফিল আলম এমপি আরও বলেন ‘আজ আমি জনপ্রতিনিধি হিসাবে আপনাদের কাছে জবাবদিহিতা করতে এসেছি, নির্বাচনের আগে আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছিলাম, তা কি পূরণ করতে পেরেছি’? আত্রাই রাণীনগরকে জঙ্গিবাদ, সর্বহারা, জেএমবি , নকশাল মুক্ত করতে পেরেছি?
আপনাদের কে কথা দিয়েছিলাম কথা রেখেছি! আজ আর কোন মা বোনদের রক্তভেজা কান্না দেখতে হয়না, মৃত্যুর হোলীখেলা বন্দ করতে সক্ষম হয়েছি। আপনারা আমাকে ভোট দিয়েছিলেন, আমি আপনাদের কে সন্মানিত করার চেষ্টা করেছি। আর কোন মায়ের শন্তান হারাতে হয়না, দিন দুপুরে মানুষ খুন হয়না। উপস্থিত জনতা দ্বারিয়ে তাঁর বক্তব্যর সমর্থন করে আগামীতে নৌকায় ভোট প্রদানের প্রতিশ্রুতি দেন।
আজ আত্রাই হিসাবদীনগর প্রথমিক বিদ্যালয়ের ষাট লক্ষ টাকা ব্যায়ে ‘মনির উদ্দিন’ ভবন ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আয়েজ উদ্দীন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইসরাফিল আলম এমপি ।





