শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর শীত বস্ত্র বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ

শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর শীত বস্ত্র বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজার ইউনিয়ন পরিষদের সামনে মঙ্গলবার বিকালে ৩৫০টি অসহায় দারিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীত বস্ত্র বিতরণ করেন বারবাজার ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পদক ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

বতরণের পূর্বে আবুল কালাম আজাদ বলেন, কনকনে শীত আর হিমেল হাওয়ায় সাধারণ মানুষের কঠিন অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আমি আসহায় দারিদ্র মানুষের মাঝে সুষ্ঠ সুন্দর ভাবে বিতরণ করি। আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরন্ত শেখ হাসিনার প্রতি চির কৃতজ্ঞতা জ্ঞাপন করি।

এসময় আরও বলেন সকলের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরেন। সামনে ইউপি চেয়ারম্যানের ভোট সকল কে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। আপনারা দেখেছেন যেই মানুষটির সার্বিক সহযোগিতায় আমার ৯নং বারবাজার ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধু আমাদের বারবাজার ইউনিয়ন না, উপজেলার আনাচে- কানাচে সব জায়গায় উন্নয়নের ছোয়ায় আলোকিত হয়েছে। সেই মানুষ টি হচ্ছে কালীগঞ্জের উন্নয়নের রূপকার ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার।

উল্লেখ্য, ইউপি চেয়ারম্যানের ছোটো ভাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, ইউনিয়নের গ্রামে গ্রামে যেয়ে অসহায় দারিদ্র মানুষের দ্বারে দ্বারে এসব শীত বস্ত্র পৌঁছিয়ে দিচ্ছেন। কয়েক দিনে ৫ শ অসহায় দারিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র পৌঁছে দিয়েছেন। অসহায় দারিদ্র মানুষ সুমন হোসেনের প্রদত্ত শীতবস্ত্র পেয়ে নিজেদের খুশীর কথা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।