মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃবেনাপোল (যশোর): বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় সেনাবাহিনী উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ৫টি কুকুর দিয়েছেন।
মঙ্গলবার (১৯ জানুয়ারি ) বিকেলে পেট্রাপোল-বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ডে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর সাভার ক্যান্টনমেন্টে মেজর এনামুল হক জানান, প্রথমে এই ৫ টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর গুলোকে ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। পরে আজ বিকেলে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়। ভারতীয় সেনাবাহিনীর দেওয়া প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী শনাক্ত করতে সক্ষম।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১০ নভেম্বর ২০ টি ঘোড়া ও ১০টি কুকুর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দিয়েছিলেন।





