শিশু-কিশোরদের উন্নয়ন ও সুরক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে -ফজিলাতুন নেসা ইন্দিরা

শিশু-কিশোরদের উন্নয়ন ও সুরক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে -ফজিলাতুন নেসা ইন্দিরা

দুষ্কৃতিকারীরা যেন শিশু-কিশোরদের উপর নির্যাতন এবং অন্যায় পথে চালিত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। শিশু-কিশোরদের উন্নয়ন ও সুরক্ষায় অভিভাবক ও সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। বলেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

আজ বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের সকল ইউনিয়ন ও পৌরসভায় আট হাজার কিশোর কিশোরী ক্লাব স্থাপন করেছে। এই ক্লাব কিশোর-কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডার বেইজড ভায়োলেন্স প্রতিরোধ এবং রিপ্রডাক্টিভ হেলথ বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে তাদের সচেতন করছে। কিশোর কিশোরীরা ক্লাবে যুক্ত হয়ে বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিজেদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় তারা আত্মবিশ্বাসী হয়ে উঠছে।

বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন। স্বাগত বক্তব্য দেন কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প পরিচালক মোঃ তরিকুল আলম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।