বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মোবাইলফোনের বিল রিচার্জ ও মোবাইল ব্যাংকিং সেবা বন্ধের হুমকি দিয়েছে বাংলাদেশ মোবাইলফোন রিচার্জ অ্যান্ড ব্যাংকিং ব্যবসায়ী অ্যাসোসিয়েশন যদি কমিশনের পরিমাণ না বাড়ানো হয়। এক মাসের আলটিমেটামও দিয়েছে সংগঠনটি।
আজ রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাত দফা দাবি পেশ করেন সংগঠনের সভাপতি মো. সফিকুর রহমান। তিনি জানান, জানুয়ারি মাসের মধ্যে দাবি পূরণ না হলে এ কাজে যুক্ত পাঁচ লাখ ৩৬ হাজার ব্যবসায়ী তাদের সেবা বন্ধ করে দেবেন।
সংবাদ সম্মেলনে মোবাইল রিচার্জের কমিশন প্রতি হাজারে ২৭ টাকার বদলে ১০০ টাকা করা এবং মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশন হাজারে চার টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে ছয় টাকা করার দাবি তোলা হয়।





