মেহেরপুরে রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে খুলনা বিভাগীয় কমিশনারে মতবিনিময়

মেহের আমজাদ,মেহেরপুরঃ খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার এর সাথে মেহেরপুর জেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন জনগনের ঋণ শোধ করার সৌভাগ্য সকলের হয় না। তিনি বলেন আপনারা সৌভাগ্যবান আপনারা সরকারি চাকরি করছেন এবং জনগনের ঋণ শোধ করার সুযোগ রয়েছে।

বিভাগীয় কমিশনার আরো বলেন, আমরা লেখাপড়া করেছি পুরাতন বই কম মূল্যে কিনে নিয়ে। কিন্তু আজকের শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে নতুন বই পাচ্ছে তাও আবার বিনামূল্যে এবং সঙ্গে পাচ্ছে টাকা। এর সবকিছু সম্ভব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে। খুলনা বিভাগীয় কমিশনার আজ দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে মতবিনিময় সভায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সিনিয়র সহকারি কমিশনার এম এম আরাফাত হোসেন।মতবিনিময় সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইবাদত হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান,মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি,সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন, রকিবুল ইসলাম, মিথিলা দাস, নিরুপমা রায়, মাহমুদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।