যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
সোমবার সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ঈদের দিন মহানগর এলাকার গুরুত্বপূর্ণ স্থান সড়ক ও সড়ক দ্বীপসমূহে ঈদ মোবারকখচিত ব্যানার ও পতাকা দিয়ে সজ্জিত করা হয়।
রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহী শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। এ সময় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মেয়র সকল প্রকার ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন।
মহানগর শাহ্ মখদুম (র:) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল আটটায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া শহরের অন্যান্য স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশুপরিবার, শিশুপল্লি, সরকারি শিশুসদন, ছোটমনি নিবাস, সেফ হোমসহ বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।




