রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঈদুল আজহার নামাজ আদায়

 পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম রাজশাহীর আড়ানী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেন।

 সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুসল্লিগণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রতিমন্ত্রী মুসল্লি ও সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন ।

 পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, তৃণমূল পর্যায়ের প্রতিটি মানুষ যাতে আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সেলক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।