জলবায়ু ও টেকসই উন্নয়নে তুরস্কের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জলবায়ু ও টেকসই উন্নয়নে তুরস্কের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
জলবায়ু ও টেকসই উন্নয়নে তুরস্কের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী বাংলাদেশ। আসন্ন কপ-৩১ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে তুরস্কের রাষ্ট্রদূত আগামী ৯ থেকে ২০ নভেম্বর দেশটির আনতালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম সম্মেলন বা কপ-৩১ আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

এ সময় আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠেয় বিশ্বনেতাদের সম্মেলনের বিষয়েও আলোচনা হয়। সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়েও বৈঠকে কথা হয়।

কপ-৩১ আয়োজনের দায়িত্ব পাওয়ায় তুরস্ককে অভিনন্দন জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ সম্মেলনে অংশ নেবেন।

সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও তুরস্কের শীর্ষ নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।