যশোরে ১৩৫ পিস স্বর্ণের বারসহ ৬ জন আটক

যশোরে ১৩৫ পিস স্বর্ণের বারসহ ৬ জন আটক

যশোরে তিনটি প্রাইভেটকার থেকে ১৩৫ পিস স্বর্ণের বারসহ ৬ জনক আটক করেছে বিজিবি। আজ দুপুর একটার দিকে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর প্রাথমিক স্কুলের সামনে তিনটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ওজন ১৫ কেজি ৮০০ গ্রাম।

যার আনুমানিক বাজার মূল্য ১৩ কোটি টাকা ৫৮ লাখ ৮০ হাজার। যশোরস্থ ৪৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে ৩টি প্রাইভেটকারযোগে স্বর্ণের চালান বেনাপোল সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে।

এরপর বিজিবির একটি টিম যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। রাত একটার দিকে ওই তিনটি প্রাইভেটকারের গতিরোধ করে বিজিবি সদস্যরা। এরপর প্রাইভেটকার ৩টি তল্লাশি করে মোট ১৩৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া প্রাইভেটকারে চালকসহ ৬ জনকে আটক করা হয়।

বিজিবির অধিনায়াক আরো জানান, স্বর্ণের বারগুলো প্রাইভেট কারের সম্মুখভাগে অভিনব কায়দায় প্রস্তুতকৃত বিশেষ বক্সে বহন করা হচ্ছিল। আটককৃতদের স্বর্ণের বারগুলো সীমান্ত এলাকায় পৌঁছে দিয়ে ডলার নিয়ে ফেরত যাওয়ার পরিকল্পনা ছিল।

আটককৃতরা হলো যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রাামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম, পুটখালী গ্রামের আতিউর রহমানের ছেলে নাজমুল হোসেন, চাঁদপুরের উত্তর মতলব থানার ঢাকুরিয়া গ্রামের রশিদ মিয়াজীর ছেলে আরিফ মিয়াজী, কুমিল্লার দাউদকান্দি থানার নৈয়ার গ্রামের সিরাজুল ব্যাপারীর ছেলে শাহাজালাল, মাদারীপুর সদর উপজেলার বলশা গ্রামের কামাল হোসেনের ছেলে আবু হায়াত জনি ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিঝমিঝি পূর্ব পায়া গ্রামের অলিউাল্লাহ ব্যাপারীর ছেলে রবিউল আলম রাব্বি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।