বেনাপোলে ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার -১

বেনাপোলে ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার -১
যশোরের বেনাপোল সিমান্ত থেকে ৩২ বোতল ফেনসিডিলসহ  এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানাধীন বারোপোতা কদমতলা গ্রামের জিন্নাত আলীর ছেলে সাইদুল (২৮)।
বুধবার (১ জুন ) ভোরে ডিবি জানান বেনাপোল পোর্টথানার বারোপোতা কদম তলা গ্রাম থেকে  ১ জন মাদক ব্যবসায়ীকে ৩২ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৬৪,০০০ হাজার টাকা।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান,এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।