নওগাঁ-২ আওয়ামীলীগের মনোনয়ন পেলেন হুইপ শহীদুজ্জামান সরকার

মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পতœীতলা-ধামইরহাট) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন হুইপ শহীদুজ্জামান সরকার। তিনি নওগাঁ জেলার আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়নের চিঠি সংগ্রহ করেন তিনি। আওয়ামীলীগ থেকে হুইপ শহীদুজ্জামান সরকারকে মনোনয়ন দেওয়ার খবর নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়ে। এ খবর শুনে হুইপ শহীদুজ্জামান সরকারের সমর্থক ও নেতা-কর্মীরা আনন্দ উল্লাস করেন।

উল্লেখ্য শহীদুজ্জামান সরকার নওগাঁ-২ আসন থেকে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে ১৯৯১, ২০০৮ ও ২০১৪ সালে এমপি নির্বাচিত হন। হুইপ শহীদুজ্জামান সরকার নিশ্চিত করে বলেন, জননেত্রী শেখ হাসিনা আমার প্রতি আস্থা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।