× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

ACP
হালনাগাদ: বুধবার, ১ জুন, ২০২২
খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মারা যাওয়া দুই শিশু হলো,উপজেলার পদুয়া গ্রামের রশীদের বাপের বাড়ির এবায়েদ উল্যার ছেলে সাইমুন ইসলাম (৩০ মাস) এমদাদুল হক সোহেলের মেয়ে ফারজানা আক্তার রাইছা (১৮ মাস)। রাইছা সম্পর্কে সাইমুনের ফুফাতো বোন। রাইছা মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে।

বুধবার (১ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার নরোত্তপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পদুয়া গ্রামের রশীদের বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আজাদ জানান, বুধবার বিকেলের দিকে দুই শিশু এক সাথে বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের পাশে থাকা পুকুরের পানিতে পড়ে তারা ডুবে মারা যায়। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন।

আশপাশের বাড়িঘরে সন্ধান করে না পেয়ে বাড়ির লোকজন বসতঘরের পাশে পুকুরে নেমে তাদের সন্ধান করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুর লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম। তিনি আরো বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..