যশোরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

এম এস আর মিরাজ, যশোর: যশোরের একটি ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় একজন প্রসূতির মৃত্যুর অভিযোগ করছেন তার স্বজনরা। বৃহস্পতিবার রাতে শহরের জেল রোডে অবস্থিত বন্ধন নামে ওই ক্লিনিকে ঘটনাটি ঘটে। ওই প্রসূতি হলেন যশোর শহরের পালবাড়ি গাজিরঘাট এলাকার ইসমাইল হোসেন হিরুর স্ত্রী ময়না খাতুন (২৬)।

তার ভাই শিমুল পারভেজ বলেন, বোনের প্রসববেদনা ওঠায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে বন্ধনে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তার পরিতোষকুমার কুন্ডু জানান, রোগীর অবস্থা ভালো না। এই মুহূর্তে তার সিজার করা লাগবে।

তিনি বলেন, ‘ছয় মাস আগে আল্ট্রাসনো করা হয়েছিল। ডেলিভারি ডেট আরো তিন দিন বাকি ছিল। কিন্তু ডাক্তার নতুন করে আল্ট্রাসনো কিংবা পরীক্ষা-নিরীক্ষা না করেই আমার বোনকে রাত সাড়ে নয়টার দিকে ওটিতে নিয়ে যান। এমনকী তিনি আমাদের কারও কাছ থেকে কোনো বন্ড সইও করাননি। সিজার করেই ডাক্তার বেরিয়ে চলে যান। ২০-২৫ মিনিট পরেই বোনের খিঁচুনি ওঠে এবং তিনি মারা যান।

কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) তাসমীম আলম বলেন, রাতে উত্তেজনা হচ্ছিল। আমরা ডাক্তার ও ম্যানেজারকে আমাদের হেফাজতে নিয়ে আসি। যদি ক্ষতিগ্রস্তরা অভিযোগ দেয় তাহলে মামলা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।