যশোরের ধলর্গাঁ বাসস্টান্ড এলাকা থেকে ১১ পিচ স্বর্ণবারসহ ৩ পাচারকারী আটক

যশোরের ধলর্গাঁ বাসস্টান্ড এলাকা থেকে ১১ পিচ স্বর্ণবারসহ ৩ পাচারকারী আটক

যশোরের ধলগাঁ রাস্তা বাসস্ট্যান্ড এলাকা হতে ১.৩১৫ কেজি ওজনের ১১ পিচ স্বর্ণরবারসহ ৩ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চরচারকলা গ্রামের মৃত জিলু মিয়ার ছেলে আতা এলাহি জীবন (৩৫) গাজীপুর জেলার কাশিমপুর থানার কাশিমপুর গ্রামের আহমদ আলীর ছেলে আবুল কালাম আজাদ (৪৬) বগুড়া জেলার শেরপুর রানির হাট উপজেলার বেশালপুর গ্রামের সুচিএা লাল মন্ডলের ছেলে শ্রী রামপ্রসাশ মন্ডল (২৮)।

রোববার( ১৩ জুলাই) ভোরে যশোর বিজিবি এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর বাঘারপাড়া থানাধীন ধলগাঁ রাস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপর হতে ৩ জন আসামীসহ ১.৩১৫ কেজি ওজনের ১১ পিচ স্বর্ণের বার, ৩টি মোবাইল এবং ১টি পাওয়ার ব্যাংক আটক করে।

আটককৃত ব্যক্তিদের প্যান্টের পকেটে এবং মানিব্যাগের ভিতরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ২ জন ঢাকা থেকে যশোর-চৌগাছা হয়ে এবং ১ জন যশোর-নাভারণ হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল।তারা আরো জানায় ঢাকার তাতী বাজার এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে ১ জন যশোর-নাভারণ হয়ে সাতক্ষীরা এবং ২ জন যশোর হয়ে চৌগাছা গমন করছিল।

আটককৃত স্বর্ণের মূল্য ১,৯২,২৭,৯৩০/- (এক কোটি বিরানব্বই লক্ষ সাতাই হাজার নয়শত ত্রিশ) টাকা, ০৩টি মোবাইল এবং ০১টি পাওয়ার ব্যাংক এর মূল্য ৬৬,০০০/-(ছেষট্টি হাজার) টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১,৯২,৯৩,৯৩০/-(এক কোটি বিরানব্বই লক্ষ তিরানব্বই হাজার নয়শত ত্রিশ) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দীকি জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীদেরকে বাঘারপাড়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।