সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন
সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং জেলে বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় গাবুরা ইউপির ৯ নং সোরা এলাকার বেড়ী বাঁধে অনুষ্ঠিত এ মানববন্ধনে শত শত জেলে, বাওয়ালী ও স্থানীয়রা অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন সুন্দরবন উপকূলীয় মানুষের জীবন জীবিকার অন্যতম প্রধান অবলম্বন।  মাছ,কাঁকড়া ও বনজ সম্পদ আহরণ করে হাজারো পরিবার জীবিকা নির্বাহ করেন।  কিন্ত বনদস্যুদের অপৎপরতা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের আতঙ্কে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।  জীবিকার তাগিদে বনে গিয়েও তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বক্তারা সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান জোরদার করার দাবী জানান।   একই সঙ্গে অপহ্নত জেলেদের দ্রুত উদ্ধার, মুক্তিপণ আদায় বন্ধ এবং বনদস্যু দমনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহব্বান জানান।

আয়োজক কমিটির পক্ষে কামরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান উপদেষ্টা হিসাবে বক্তব্য রাখেন সালাউদ্দীন লিটন, মাষ্টার আব্দুর রহিম, মাওলানা ইছাক আলী, ইউপি সদস্য আবিয়ার রহমান, ইয়াসিন আরাফাত, ইউপি সদস্য ফরিদা পারভীন, আশিকুর রহমান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।