সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধির সাক্ষাৎ

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধির সাক্ষাৎ
সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধির সাক্ষাৎ

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সাথে আজ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি Gillian Mellsop সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে নারীর ক্ষমতায়ন, নারী অধিকার রক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুশ্রম নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুদের টেকসই উন্নয়ন, মিড-ডে মিল, কিশোর কিশোরী ক্লাব, মনোসামাজিক সহায়তা, ফ্যামিলি কার্ড, নারী ও শিশু সংক্রান্ত বিভিন্ন আইন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। 

মন্ত্রী বলেন, ইউনিসেফ বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে ইউনিসেফের উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য মন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে নারী ও শিশুদের কল্যাণ, পুষ্টি, শিক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত যে সকল অঙ্গীকার করেছিল, সেগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিতভাবে সচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন।

মন্ত্রী গভীর প্রত্যয় প্রকাশ করে বলেন, মানুষের মৌলিক অধিকার ও সার্বিক কল্যাণে সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতে আরো বেগবান হবে। পাশাপাশি, তিনি সকল শিশুর জন্য বাসযোগ্য, উন্নত ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন এবং বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।