মেহেরপুরে মহিলাদের মাঝে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর (০৩-০৭-১৮):  মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থা-এর আয়োজনে “মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম”এর আওতায় ১১ তম ব্যাচে ৪৮ জন মহিলাদের মধ্যে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হযেছে। ওই ৪৮ জন মহিলার মাঝে ৭ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

মঙ্গলবার জেলা জাতীয় মহিলা সংস্থা-এর কার্যালয়ে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, জেলা জাতীয় মহিলা সংস্থা-এর চেয়ারম্যান শামীমআরা হীরা, জেলা পরিষদের সদস্য সামিউন বাসিরা পলি। বক্তব্য রাখেন প্রশিক্ষানার্থী নুরুন নাহার, মায়াবী আখতার প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।