লক্ষ্মীপুরে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৪

দি নিউজ ডেস্কঃ  লক্ষ্মীপুর সদরে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন দুজন।

গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী এলাকায় নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন বলেন,  ঘটনাস্থলেই তিনজন মারা গেছে। একজন নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যায়। নিহতদের নাম ও বিস্তারিত জানা যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।