‘মা-বাবা গুরুত্বপূর্ণ, অর্ধনগ্ন হতে চাই না’

বিনোদন ডেস্কঃ ফারিয়া শাহরিন, ঢাকাই মডেল ও অভিনেত্রী। লাস্যময়ী ও আবেদনময়ী এই নায়িকা বেশি কাজ না করলেও অল্প কাজেই বেশ পরিচিত দর্শকের কাছে। ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে মিডিয়ায় আসেন ফারিয়া শাহরিন। এরপর বাংলালিংকের ‘কথা দিলাম’ বিজ্ঞাপন করে দেশব্যাপী খ্যাতিপান তিনি। আর এই খ্যাতি পরবর্তীতে বিড়ম্বনার সৃষ্টি করে।

এ নিয়ে শাহরিন জানান, ওই বিজ্ঞাপন প্রচারের পর বিশ্ববিদ্যায়ের একজন শিক্ষক ও একটি পত্রিকার সম্পাদক তাকে বিয়ে করার জন্য নাটকও প্রযোজনা করেন। এমনকি শুটিং সেটে বারবার তাকে বিয়ের প্রস্তাব দিয়ে অস্থির করে তুলেন।

বর্তমানে ফারিয়া শাহরিন মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। অল্প কিছুদিনের জন্য দেশে এসেছিলেন ফিরে যাচ্ছেন আগামী ২৮ জানুয়ারি। যাওয়ার আগে ‘আতঙ্ক’ নামের একটি নাটক করে যাচ্ছেন তিনি।

মিডিয়াতে বা নাটকের কাজ না করার ক্ষেত্রে একরকম বিস্ফোরক উত্তর দিলেন এই লাস্যময়ী। তিনি শীর্ষ ওই দৈনিকে জানালেন, আমি কাজ করব কিভাবে? কাজের বাইরে কারও সঙ্গে সম্পর্ক রক্ষা করার কোনো দরকার দেখি না। কাজ শেষ হবে, সম্মানী দিয়ে দেবে। কিন্তু প্রযোজক চান, কাজ শেষে তার সঙ্গে ঘুরব, কফি খাব, একটু হাহা হিহি করব, সব সময় যোগাযোগ রাখব। এসব আমি পারি না। আর এসব করি না বলেই হয়তো আমাকে ঘোরায়, সম্মানী ঠিকমতো দেয় না।

এদিকে প্রযোজকদের নিয়ে এমন কথা বলায় কিছুটা শঙ্কিত ফারিয়া। এই সাক্ষাৎকার প্রচারের পর নিজের ফেসবুকে ফারিয়া লিখেন, শত্রুর খাতায় আরও কিছু নাম লিখালাম।

ফারিয়া সেই সাক্ষাতকারে তাকে উতক্তকারীদের নাম গোপন করে বলেন, কারও নাম বলতে চাই না। সমস্যাগুলো বলেছি, এটাই যথেষ্ট। কাদের নিয়ে বলছি, যারা সংশ্লিষ্ট, তারা ঠিকই বুঝতে পারবেন। আর মিডিয়ায় আমার অনেক শত্রু। দেখা যাবে, কোনো দিন আমাকে মেরে চলে যাবে। কাউকে নিয়ে কথা বলা খুব বিরক্তিকর আর আতঙ্কের।

বাণিজ্যিক চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে শাহরিন বলেন, অর্ধনগ্ন হয়ে কাজ করতে চাই না। স্লিভলেস পরা যায়, কিন্তু বিকিনি টাইপ পোশাক পরে অভিনয় করতে পারব না। পর্দায় অনেক নায়িকাকে যেভাবে দেখি, ভয় লাগে। আমি ভদ্রভাবে কাজ করতে চাই। আমার কাছে মা-বাবা, পরিবার খুব গুরুত্বপূর্ণ। আমি চাইলেও খোলামেলা হয়ে নাচতে পারব না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।