মাদারীপুরে গরুবোঝাই পিকআপ উল্টে চালকের মৃত্যু

মাদারীপুরে গরুবোঝাই পিকআপ উল্টে চালকের মৃত্যু
মাদারীপুরে গরুবোঝাই পিকআপ উল্টে শাকিল হাওলাদার (২৬) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা এলাকার মৃত মতিন হাওলাদারের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে গরুবোঝাই করে ডাসারের গোপালপুর থেকে রাজৈরের টেকেরহাটে যাচ্ছিল চালক শাকিল। ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় আসলে দ্রুত গতিতে থাকলে নিয়ন্ত্রন হারায় পিকআপটি। এ সময় সড়কের উপর উল্টে গেলে গুরুতর আহত হয় শাকিল। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক চালক শাকিলকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, নিহত ওই চালক পিকআপে একাই ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে ঘটনস্থলে আহত, পরে মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে হাইওয়ে পুলিশ। নিহতের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।