ফরিদপুর সালথায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ইয়াবাসহ কাজী ছানোয়ার হোসেন (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।কাজী ছানোয়ার উত্তর ফুলবাড়িয়া গ্রামের মৃত কাজী লুৎফর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে একটি পুলিশ টিম বুধবার সন্ধ্যায় উত্তর ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে কাজী বাড়ির সামনে ইটের রাস্তার উপর থেকে কাজী ছানোয়ার হোসেনকে আটক করে। আটকের পর তার শরীর তল্লাশি করে ৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ঐ এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে বলে জানা গেছে।  সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আটককৃত কাজী ছানোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।