× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

ট্রেনে একা পেয়ে ধর্ষণ, মেয়েটির এইডস আছে জেনে মাথায় হাত ধর্ষকদের

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ ভারতে পটনা-ভাবুয়া ইন্টারসিটি এক্সপ্রেসে এক কামরায় একা একজন নারীকে দেখে ধর্ষণ করে যুবক অন্য জন ভিডিও করে। ট্রেনের রুটিন টহল দেওয়ার সময় ট্রেনের কামরায় উঠে আর্তনাদ শুনে তাকে উদ্ধার করেন টিটি।

ভারতের বিহার রাজ্যের পাটনার কাইমুর জেলার বাসিন্দা ২২ বছরের  ওই যুবতী।  স্বামীকে হারিয়েছেন বছর কয়েক হল। তাকে উদ্ধার করে একজনকে ধরলে অন্যজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে । তবে পিছু ধাওয়া করে তাকেও ধরে ফেলে ট্রেনের রুটিন টহল দেয়া যুবক। নারীকে উদ্ধার করে হাসপাতালে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়ার পরেই চমকে যান জিআরপি-র জওয়ানরা।

চিকিৎসকরা জানান,  ধর্ষিতা যুবতী এইডস আক্রান্ত। অপরাধীদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই কথা শোনার পর থেকেই ঘুম উড়েছে দুই অভিযুক্তেরই। পুলিশ জানিয়েছে, জেল হেফাজতে আতঙ্কে সিঁটিয়ে রয়েছে দু’জনেই। মৃত্যুভয় চেপে বসেছে।

গয়ার অ্যান্টি-রেট্রোভিয়াল থেরাপি সেন্টারে এইডসের চিকিৎসা চলছিল ধর্ষিতা নারীটির। রুটিন টেস্ট করাতেই পটনা-ভাবুয়া ইন্টারসিটি এক্সপ্রেসে চেপে গয়া যাচ্ছিলেন তিনি।

নির্যাতিতা জানিয়েছেন, যে কামরায় উঠেছিলেন সেটা প্রায় ফাঁকাই ছিল। সেই সুযোগেই দুই যুবক তাঁর উপর শারীরিক নির্যাতন চালায়। মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় তাঁকে। ধর্ষণের ঘটনার ভিডিও করে একজন। চাইতি মহলার বাসিন্দা ওই দুই যুবককে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের বয়স ত্রিশ বছরের আশপাশে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি, ৩৪ ও ৬৭এ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মহিলার শারীরিক পরীক্ষানিরীক্ষা চলছে। মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে অভিযুক্তদেরও।


এ ক্যটাগরির আরো খবর..