দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অভিজ্ঞতার প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার (Michael Miller)। তিনি বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে বিশ্বের অন্যান্য দেশের জন্য একটি মডেল হিসেবে উল্লেখ করেছেন।
আজ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনের সঙ্গে তাঁর অফিসকক্ষে সাক্ষাৎকালে ইইউ রাষ্ট্রদূত এসব কথা বলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আগামী বছরের অক্টোবরে জাপানে অনুষ্ঠিতব্য ‘Disaster Risk Reduction Conference’-এ অংশগ্রহণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
আরও পড়ুনঃ প্রকল্প বাস্তবায়নে অহেতুক বিলম্ব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন আমন্ত্রণ গ্রহণ করেন। একই সঙ্গে বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনাসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
আরও পড়ুনঃ রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএ প্রধানের সহযোগিতা চাইল বাংলাদেশ





