× Banner
সর্বশেষ
প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪ কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

রাসুলের আদর্শ ও মানবতার কারনে মানুষ ইসলাম গ্রহন করেছিলেন -এমপি গোপাল

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়নঃ দিনাজপুর কাহারোল উপজেলয় তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাসুলের বিশাল ব্যক্তিত্ব, আদর্শ ও মানবতার কারনে মানুষ ইসলাম গ্রহন করেছিলেন।

তিনি আরো বলেন একটি বিশেষ মহল ধর্মীয় উস্কানি দিয়ে দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পায়তারা করছে এ কথা উল্লেখ্য করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মহলটি দেশের ধর্মপ্রাণ মানুষের আবেগকে পুজি করে সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু তারা কখনও সফল হতে পারেনি, পারবেও না। আর পবিত্র কোরআন শরীফের কোথায় হানাহানি কিংবা সাম্প্রদায়িকতার কথা উল্লেখ নেই। আর ইসলাম সেগুলি গ্রহন করে না।

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) তাঁর জীবদ্দশায় অনেক যুদ্ধ করেছেন। কিন্ত একজনকেউ তিনি জোর করে ইসলাম গ্রহন করতে বাধ্য করেন নাই। বরং মহান রাসুলের বিশাল ব্যক্তিত্ব, আদর্শ ও মানবতার কারনে মানুষ ইসলাম গ্রহন করেছিলেন। দিনাজপুর কাহারোল উপজেলা ১৩ মাইল গড়েয়া মুকুন্দপুর দারুস হাদীস সালাফিয়্যাহ মাদ্রাসা ও এতিমখানা’র উদ্যোগে দুই দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শায়খ মঞ্জুর-এ-খোদা এর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভারত কলকাতার শায়খ মীর মোয়াজ্জেম হোসেন সাইফি, দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন খানসামা সহজপুর দাখিল মাদ্সার শিক্ষক হযরত শায়খ মোখতার হোসেন শেখ। তাফসীরুল কুরআন মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, জেলা পরিষদের সদস্য মিরু মাহাবুব, ৫নং সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. হামিদুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..