মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নে বর্ণাঢ্য বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে যদুনন্দী বাজারে বিজয় র্যালী বের হয়। পরে নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্যার সভাপতিত্বে এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি), কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাবু চৌধুরীএমপির সহধর্মীনি শাহনাজ খান, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, এমপির ব্যক্তিগত কর্মকর্তা বেনজির আহম্মেদ রায়হান।
আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কাইয়ুম মোল্যা, উপজেলা যুবলীগের সহসভাপতি খোন্দকার শাহজাহান সাজ্জাদ, যুবলীগ নেতা রুমানুজ্জামান রুমান, গাজী কামরুল ইসলাম প্রমূখ।





