× Banner
সর্বশেষ
মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’ শত্রুতায় হেরেছে মানবতা এক অসহায় বৃদ্ধ দম্পতির আহাজারি থামছে না একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবন – ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী  দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক রাজৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, সাংবাদিকের বিরুদ্ধেও মামলার পাঁয়তারা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথনাটক অনুষ্ঠিত কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের ‘প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলছে’

পিআরডি, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বিজয় দিবস উদযাপন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বিজয় দিবস উদযাপন

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে ৫২তম মহান বিজয় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে গত কাল শুক্রবার ইসলামী ব্যাংক হাপাতাল মিরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: কাজী শহীদুল আলম।

বিশেষ অতিথির ব ক্তব্য দেন আইবিএফ এর ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, ইসি চেয়ারম্যান ডা. তানভীর আহমদ, সদস্য মো: কামরুল হাসান, প্রফেসর ড. মো. ফসিউল আলম, সৈয়দ আবু আসাদ, আইবিএফ সদস্য ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা। সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইবিএফএর জিএম মো: ছালেহ্ ইকবাল, মো: আব্দুস সামাদ, ডিজিএম মোস্তফা মহসিন, সিনিয়র কনসালটেন্ট এন্ড ডাইরেক্টর রেফারেন্স ল্যাব প্রফেসর ডা. তারেক আল নাসের, ট্রেনিং কো-অর্ডিনেটর ডা. মোজাম্মেল হোসেন খান। স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক হাসপাতাল মিরপুর এর সুপারেনটেনডেন্ট ডা. সিবগাতুর রহমান।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীগণ ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতালের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এছাড়া বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠান সমূহে আলোচনা সভা, দোয়া মাহফিল, ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..