× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

সার্কের মহাসচিব গোলাম সারওয়ারের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
সার্কের মহাসচিব গোলাম সারওয়ারের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন

সার্কের মহাসচিব ও রাষ্ট্রদূত গোলাম সারওয়ার আজ ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন। মহাসচিবকে বাংলাদেশ হাইকমিশনে অভ্যর্থনা জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান।

এসময় প্রতিরক্ষা উপদেষ্টা, উপ-হাইকমিশনার, প্রেস কাউন্সিলর, কাউন্সিলর কনস্যুলার, দূতালয় প্রধান, হাইকমিশনে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ এবং সার্ক সচিবালয়ের পরিচালক মোঃ ওয়াসিম শাহজাদ চৌধুরি-সহ সার্কের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মহাসচিব ইসলামাবাদে ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স ঘুরে দেখেন। পরে তিনি হাইকমিশন চত্ত্বরে একটি গাছের চারা রোপণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..