হাটহাজারীতে ১২০০ কৃষকের হাতে কৃষক কার্ড, প্রধানমন্ত্রীর প্রতি মীর হেলালের কৃতজ্ঞতা

হাটহাজারীতে ১২০০ কৃষকের হাতে কৃষক কার্ড, প্রধানমন্ত্রীর প্রতি মীর হেলালের কৃতজ্ঞতা
হাটহাজারীতে ১২০০ কৃষকের হাতে কৃষক কার্ড, প্রধানমন্ত্রীর প্রতি মীর হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের জীবনমান উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের কৃষকবান্ধব উদ্যোগের প্রশংসা করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। হাটহাজারীর কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় হাটহাজারী উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার ১ হাজার ২০০ কৃষক-কিষাণীর হাতে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে তার প্রতিফলন ঘটছে। তার দাবি, গত সাত মাসে হাটহাজারীতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে গতি এসেছে এবং ভবিষ্যতেও চট্টগ্রাম-৫ আসনসহ চট্টগ্রামের উন্নয়ন অব্যাহত থাকবে।

দেশব্যাপী কৃষক কার্ড বিতরণ কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। এ সময় তিনি চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর হেলালের কাছে হাটহাজারীতে কৃষক কার্ড বিতরণের পরিস্থিতি জানতে চান।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার অংশ হিসেবে হাটহাজারীর প্রায় ১ হাজার ২০০ কৃষক-কিষাণী কৃষক কার্ড পেয়েছেন। এ উদ্যোগে স্থানীয় কৃষকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশকে শক্তিশালী, সার্বভৌম, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়নে রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দেশের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় বিশেষ অতিথি ও আমন্ত্রিত প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আল ফোরকান, চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আপ্রু মারমা এবং হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।