× Banner
সর্বশেষ
মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’ শত্রুতায় হেরেছে মানবতা এক অসহায় বৃদ্ধ দম্পতির আহাজারি থামছে না একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবন – ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী  দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক রাজৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, সাংবাদিকের বিরুদ্ধেও মামলার পাঁয়তারা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথনাটক অনুষ্ঠিত কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের ‘প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলছে’

মাদারীপুর প্রতিনিধি

রাজৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, সাংবাদিকের বিরুদ্ধেও মামলার পাঁয়তারা

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
রাজৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, সাংবাদিকের বিরুদ্ধেও মামলার পাঁয়তারা

মাদারীপুরের রাজৈর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব স্বরমঙ্গল এলাকায় দীর্ঘ ১৪ বছর ধরে চলমান জমি বিরোধের জেরে আদালতের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রশাসন আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫ টায় মাদারীপুুুুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হকের নেতৃত্বে এবং রাজৈর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

আদালতের লিখিত নির্দেশনা অনুযায়ী প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দেওয়ার উদ্দেশ্যে অভিযান শুরু হয়। এ সময় অবৈধ স্থাপনায় বসবাসকারী গৌতম ভট্টাচার্য (খুদু) লিখিতভাবে সময়ের আবেদন করলে সেখানে বসবাসরত শিশু ও পরিবারের মানবিক বিষয় বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ দায়িত্বে স্থাপনা অপসারণের জন্য আরও তিন দিনের সময়দেন।

এদিকে ওইদিন রাতেই দখলদার গৌতম ভট্টাচার্য খুদুর বোন মুক্তি ভট্টাচার্যের মাথা কেটে এক সাংবাদিক ও তার পরিবারসহ ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে। মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বরমঙ্গল মৌজার প্রায় ২২ শতাংশ জমি নিয়ে দীর্ঘ ১৪ বছর ধরে আদালতে মামলা চলছিল।

আদালত জাল দলিলের মাধ্যমে জমি দখলের অভিযোগে আবুল কালাম আজাদ, তার মেয়ে লিপি বেগম, শ্যালক গৌতম ভট্টাচার্য (খুদু) ও তার স্ত্রী কণা ভট্টাচার্যকে ৭ বছর করে কারাদন্ড। একই সঙ্গে প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন।

জানা গেছে, গৌতম ভট্টাচার্য বর্তমানে শর্তসাপেক্ষে উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। বাদীপক্ষের অভিযোগ, গৌতম ভট্টাচার্য অবৈধভাবে জমি দখলে রেখে পরবর্তীতে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে সাব-কবলা দলিল করে জমির অংশ বিক্রি করেন।

পরে মো. সানোয়অে হোসেন ও মো. সেলিম শরীফ আদালতের রায়ের ভিত্তিতে জমির বৈধ মালিক হিসেবে স্বীকৃতি পান। এদিকে, উচ্ছেদ অভিযানের কয়েক ঘণ্টা পর রাত আনুমানিক ১১টার দিকে গৌতম ভট্টাচার্য খুদুর বোন মুক্তি ভট্টাচার্যের মাথায় ব্লেড দিয়ে কেটে শরীরে আঘাতের মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্টার নিউজ টিভির সাংবাদিক আকাশ আহম্মেদ সোহেল ও তার পরিবারসহ মামলার বাদীদের বিরুদ্ধে অপপ্রচার চালায় মুক্তি ভট্টাচার্য। পরে তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাদীপক্ষের অভিযোগ, নির্ধারিত সময় শেষে উচ্ছেদ কার্যক্রম বাধাগ্রস্থ করা এবং অবৈধ দখল বহাল রাখার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। তারা আরও দাবি করেন, অতীতেও জমি-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকেহয়রানির উদ্দেশ্যে একাধিক মিথ্যা মামলা দায়েরে ঘটনা ঘটেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত গৌতম ভট্টাচার্য বা মুক্তি ভট্টাচার্যের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক বলেন, নির্ধারিত তিন দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ না করা হলে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাংবাদিক ও তার বাবার বিরুদ্ধে দা-ছুরি দিয়ে কোপানোর মিথ্যা জবানবন্দি দিয়েছে ওই নারী (মুক্তি)। কারণ তার শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না, মুরগীর রক্ত মেখে বসে ছিল। আর মাথায় মনে হলো ব্লেড দিয়ে একটুখানি কেটেছে।

তিনি আরও বলেন, আমি দেখেই জিজ্ঞেস করেছি আপনাকে কে মেরেছে আর কি দিয়ে মেরেছে। ওই নারী জানান তাকে দা-ছুরি দিয়ে কোপানো হয়েছে। কিন্তু অভিযোগ অনুযায়ী তার শরীরে কোন কোপের চিহ্ন নাই। দেখেই বোঝা গেছে শরীরে মুরগির রক্ত মাখা।


এ ক্যটাগরির আরো খবর..