‘একটা নৈতিকভাবে শিক্ষিত ও দক্ষ প্রজন্মই গড়বে আগামীর বাংলাদেশ। এজন্য সরকার খেলাধুলা,আনন্দময় শিক্ষা ও নৈতিকতাকে পাঠ্যক্রমে যুক্ত করছে। সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে টিভেট (কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ) সেক্টরের উপর গুরুত্বারোপ করছে। এজন্য টিভেটে উন্নত অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়সহ বিভিন্ন দেশের সাথে যৌথ কার্যক্রম নিয়ে কাজ করছে সরকার। ‘
শুক্রবার (২৩ অক্টোবর) চাঁদপুরের কচুয়া উপজেলার ‘লুনতি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ‘-এর উদ্বোধন পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ বর্তমান সময়ে মাদক একটি বড় চ্যালেঞ্জ। আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুললে এর সমাধান সম্ভব। শুধু সরকার একা না-এজন্য সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
এসময় কচুয়া উপজেলার সাবেক ছাত্রদল ও যুবদল নেতা নূর মো: কচি,বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাস, কচুয়া থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক, স্থানীয় নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।





