হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস
হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে হাসপাতালের কেবিন ব্লকে গিয়ে তিনি ভূমিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মির্জা আব্বাস ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকদের কাছ থেকেও তাঁর বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে অবহিত হন। পরে তিনি ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মিজানুর রহমান মিনু। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে এবং রক্তশূন্যতার কারণে কয়েক ব্যাগ রক্ত দেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।

বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁর চিকিৎসা চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।