রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ গ্রেপ্তার, ২৬ মামলা

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ গ্রেপ্তার, ২৬ মামলা
রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ গ্রেপ্তার, ২৬ মামলা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগে ৩৪ জন, ওয়ারীতে ৫১ জন এবং মতিঝিলে ৬৮ জন রয়েছেন।

এ ছাড়া তেজগাঁও বিভাগ থেকে ৭৪ জন, মিরপুর থেকে ৭১ জন, গুলশান থেকে ৩৬ জন, উত্তরা থেকে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি জানায়, অভিযানের সময় ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ৬৬৮ গ্রাম গাঁজা, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।