রাজধানীর আদাবর থানার বাইতুল আমান হাউজিং এলাকায় ঢাকা কলেজ অব ফিজিওথেরাপির কিচেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৫ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বাইতুল আমান হাউজিংয়ের ১৪ নম্বর রোডে অবস্থিত এসকে টাওয়ারের ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি সেন্টারের কিচেনে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কচি জাহিদুল ইসলাম জানান, সকালে ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি সেন্টারের কিচেনে আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।





