× Banner
সর্বশেষ
মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’ শত্রুতায় হেরেছে মানবতা এক অসহায় বৃদ্ধ দম্পতির আহাজারি থামছে না একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবন – ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী  দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক রাজৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, সাংবাদিকের বিরুদ্ধেও মামলার পাঁয়তারা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথনাটক অনুষ্ঠিত কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের ‘প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলছে’

ঝিনাইদহ প্রতিনিধি

মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

কালীগঞ্জ উপজেলার ৮নং মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’ আসন্ন ৮নং মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৮নং মালিয়াট ইউনিয়নটিতে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিয়েছেন তরুণ সমাজসেবক ও প্রভাষক আব্বাস উদ্দীন।
নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম থেকেই তিনি সাধারণ জনগণের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। এবারের নির্বাচনে তার মূল স্লোগান ও লক্ষ্য হলো—”সেবা ও উন্নয়নের অঙ্গীকার”।
​এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, আব্বাস উদ্দীন দীর্ঘদিন ধরেই এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।
একজন সৎ যোগ্য ও তরুণ নেতৃত্ব হিসেবে মালিয়াট ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে তার একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। মানুষের সুখে দুঃখে তাকেই বেশি পাওয়া যায়। তিনি মন প্রান উজাড় করে ছোট বড় সবার সাথেই বন্ধুর মতো চলাফেরা করেন।
​চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীন জানান, অবহেলিত মালিয়াট ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।
নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নসহ তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে তিনি কাজ করবেন।
​নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ৮নং মালিয়াট ইউনিয়নে নির্বাচনী আমেজ ততই বাড়ছে। ভোটারদের একাংশের মতে, এবারের নির্বাচনে তরুণ ও প্রতিশ্রুতিশীল এই প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..