মহাদেবপুরে ৩৫তম উঁরাও ছাত্র-ছাত্রী জাতীয় শিক্ষা সম্মেলন শুরু

মো. আবু সাইদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: “শিক্ষার কর সম্প্রসারণ, হবেই জাতির উন্নয়ন”, এই স্লোগান নিয়ে নওগাঁর মহাদেবপুরের দেওয়ানপুরে শুক্রবার সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উঁরাও ছাত্র-ছাত্রীদের নিয়ে ৩দিন ব্যাপি জাতীয় শিক্ষা সম্মেলন শুরু হয়েছে। উত্তরাঞ্চলের সকল জেলা থেকে প্রায় ২শতাধিক উঁরাও ছাত্র-ছাত্রী সম্মেলনে অংশগ্রহণ করেন। শুক্রবার সকালে হাতুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন।

শনিবার সম্মেলনের ২য় দিন নেতৃত্ব ও তৃণমুল সংগঠন, সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা, ভূমি আইন ও আইন সচেতনতা, নির্যাতনমুক্ত পরিবার নিয়ে সচেতনতামুলক আলোচনা করেন অতিথিবৃন্দ। অতিথিবৃন্দ তাদেও বক্তব্যে নৃ-গোষ্ঠীর উঁরাও ছাত্র-ছাত্রীদেও মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজ জাতিসত্তার বিকাশে ভূমিকা রাখার জন্য উদাত্ত আহবান জানান।

আগামীকাল রোববার সন্ধ্যায় ৩দিন ব্যাপি উঁরাও ছাত্র-ছাত্রী সম্মেলন শেষ হবে। এ বিষয়ে উঁরাও ছাত্র-ছাত্রী সম্মেলনের আহবায়ক ও আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নরেশ চন্দ্র উঁরাও জানান, উঁরাও ছাত্র-ছাত্রী সম্মেলনের প্রতিষ্ঠাতা স্বর্গীয় পৌল চারুয়া তিগ্যা। প্রতি বছর বিভিন্ন জেলায় সম্মেলনের ভ্যেনু নির্বাচন করা হয় বলেও তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।