মধুখালীতে ৫ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান

মধুখালীতে ৫ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলায় বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২১ উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক” কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে ৫ ক্যাটাগরিতে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: আশিকুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শামীম আরা, মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, জেলা পরিষদের সদস্য এবং মধুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সুরাইয়া সালাম। যারা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হয়েছে এরা হলেন মায়া বিশ^াস (সফল জননী হিসেবে), অলোকা বিশ্বাস (শিক্ষা ও চাকুরীর সাফল্যোর অর্জনের জন্য), মিলি ইসলাম (সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা অর্জনে), সালমা জাহান (নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনার ক্ষেত্রে), রেশমা আক্তার (অর্থনৈতিকভাবে সাফল্যে অর্জনের জন্য)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়িতা অলোকা বিশ্বাস, মিলি ইসলাম, সালমা জাহান, রেসমা আক্তার, সহ প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।