ভারত বানাচ্ছে বিশ্বের সবচে বড় টেলিস্কোপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ভারত বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ বানাচ্ছে। এই টেলিস্কোপ দিয়ে ভিনগ্রহে প্রাণ খোঁজা হবে। ভারতের পাশাপাশি এই টেলিস্কোপ বানানে অংশী হয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও জাপান। তবে ভারতীয় বিজ্ঞানীদের মেধা ও প্রযুক্তি-প্রকৌশলকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ওই যুগান্তকারী প্রকল্পের কর্ণধারদের আশা, ২০২৩-২৪ সালের মধ্যেই ওই টেলিস্কোপটি চালু হয়ে যাবে।

এর ফলে, ভিন গ্রহে প্রাণের সন্ধানে বিশ্বের বৃহত্তম টেলিস্কোপকে এ বার স্বাধীন ভাবেই ব্যবহার করতে পারবেন ভারতীয় জোতির্বিজ্ঞানীরা। বছরে অন্তত ৩৫টি রাত। মহাকাশ গবেষণার কাজে। ১০০ বছর পর ভারতের জোতির্বিজ্ঞান গবেষণা এ ভাবেই সমাদৃত হল গোটা বিশ্বে।

ভারতের বিজ্ঞান-চর্চার ইতিহাসে যা আক্ষরিক অর্থেই, একটি ঐতিহাসিক ঘটনা। আন্তর্জাতিক স্বীকৃতিও বটে।

১৫০ কোটি মার্কিন ডলার ব্যয়ে মার্কিন মুলুকে হাওয়াই দ্বীপের মওনাকোয়ায় পাহাড়-চুড়োয় বসানো হচ্ছে ২০ তলা বাড়ির মতো উঁচু আর একটা ফুটবল মাঠের মতো চেহারার টেলিস্কোপ। যার লেন্সের ব্যাস ৩০ মিটার। মানে, গ্রামের একটা পুকুরকে ওপর থেকে দেখলে যেমন লাগে, প্রায় সেই রকমই। লেন্সের ব্যাস ৩০ মিটার বলেই তার নাম দেওয়া হয়েছে-‘থার্টি মিটার টেলিস্কোপ’ বা টিএমটি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।