সুদানে স্বর্ণখনি ধসে অন্তত ৬০ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

সুদানে স্বর্ণখনি ধসে অন্তত ৬০ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে
সুদানে স্বর্ণখনি ধসে অন্তত ৬০ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

উত্তর-পূর্ব আফ্রিকান দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে পড়ে অন্তত ৬০ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া দুই শ্রমিক।

প্রতিবেদনে বলা হয়, দেশটির পশ্চিম কর্ডোফান রাজ্যের এল-নাহুদ শহরের কাছে অবস্থিত ‘আল-জারা’ নামক একটি স্বর্ণ খনির বেশ কয়েকটি সুড়ঙ্গ মঙ্গলবার হঠাৎ ধসে পড়তে শুরু করে। পরবর্তীতে দীর্ঘ উদ্ধার অভিযান চালিয়ে বুধবার সকাল পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে অন্তত ৬০ জন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া খায়ের আল-সাইয়েদ নামের এক শ্রমিক জানান, ধ্বংসস্তূপের নিচে আরও অনেক শ্রমিক আটকা পড়ে আছেন এবং তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। উদ্ধারকাজে পর্যাপ্ত আধুনিক যন্ত্রপাতি না থাকায় হাতে তৈরি সরঞ্জাম দিয়েই সারারাত সহকর্মীদের লাশ ও জীবিতদের উদ্ধারের চেষ্টা চালানো হয়।

সুদানে অপরিকল্পিত ও অবৈধভাবে পরিচালিত এসব স্বর্ণখনিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় আকস্মিক সুড়ঙ্গ ধসে প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে থাকে। উদ্ধার কাজ এখনও চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।