ইউএনজিএ অধিবেশনের ফাঁকে বৈঠকে আগ্রহী বাংলাদেশ ও ইইউ

ইউএনজিএ অধিবেশনের ফাঁকে বৈঠকে আগ্রহী বাংলাদেশ ও ইইউ
ইউএনজিএ অধিবেশনের ফাঁকে বৈঠকে আগ্রহী বাংলাদেশ ও ইইউ

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকটসহ বহুমাত্রিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সাক্ষাতকালে উভয় পক্ষ এ আশাবাদ প্রকাশ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রস্তুতি ও জাতিসংঘ সাইডলাইনে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে কার্যকর সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে বাস্তুচ্যুত রোহিঙ্গা সংকট ইস্যুটিকে যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সুনির্দিষ্ট মনোযোগে রাখা যায়, সে লক্ষ্যে জাতিসংঘের ফাঁকে বিশেষ আলোচনার উদ্যোগ নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।

সাক্ষাতের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে উষ্ণ অভিনন্দন জানান মাইকেল মিলার।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, নির্বাচনী পর্যবেক্ষণ মিশন প্রেরণ এবং চলমান প্রশাসনিক সংস্কার প্রক্রিয়ায় সহায়তার জন্য ইইউর ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে একটি নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা ও বহুপক্ষীয় গণতন্ত্র পুনর্গঠনে ঢাকার সুদৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন।

দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক ত্বরান্বিত করতে বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) অনুস্বাক্ষরের লক্ষ্যে প্রাথমিক অগ্রগতি, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, টেকসই অভিবাসন ব্যবস্থাপনা এবং অ্যাভিয়েশন বা বিমান চলাচল খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়েও ফলপ্রসূ আলোচনা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি ইইউর ধারাবাহিক মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং আগামী দিনে বাংলাদেশ-ইইউ কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার ব্যাপারে উভয় পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।