সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান ববি হাজ্জাজের

সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান ববি হাজ্জাজের
সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান ববি হাজ্জাজের

একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সমাজে সঠিক ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি বা ন্যারেটিভ প্রতিষ্ঠা করার ওপর বিশেষ জোর দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে ‘কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস’ আয়োজিত ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: নারী ও শিশুর অধিকার সুরক্ষায় সরকারের ১৮০ দিন’ শীর্ষক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা যে ভবিষ্যৎ সমাজ ও দেশ গড়ে তুলতে চাই, সেখানে সঠিক তথ্যভিত্তিক ন্যারেটিভ প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। ধর্ম, রাজনীতি কিংবা জেন্ডারবিষয়ক সমাজে বিদ্যমান ভুল ধারণাগুলো শুধরে নিয়ে বাস্তবতার নিরিখে সঠিক চিত্র তুলে ধরতে হবে।”

নারীর বহুমাত্রিক ভূমিকা ও সামাজিক মর্যাদার স্বীকৃতি প্রদান প্রসঙ্গে তিনি বলেন, নারীকে কেবল পারিবারিক বাঁধনে সীমাবদ্ধ না রেখে তাঁর বহুমাত্রিক সক্ষমতা ও যোগ্যতাকে মূল্যায়ন করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় শারীরিক শক্তি নয়, বরং যোগ্যতা ও জনগণের আস্থাই মূল শক্তি।

প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করে ববি হাজ্জাজ আরও জানান, দেশের প্রতিটি শিশুর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়াই প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও পর্যায়ক্রমে কওমি-আলিয়া মাদ্রাসাগুলোকে সরকারের কঠোর মনিটরিংয়ের আওতায় আনা হচ্ছে। এছাড়া হাওরসহ দুর্গম অঞ্চলের বিদ্যালয়গুলোতে পরিকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের আবাসন এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও স্যানিটারি সচেতনতায় সরকারের পাইলট প্রকল্প চলমান রয়েছে।

উন্নয়নকর্মী নিশাত সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, আন্না মিনজ, নুসরাত তাবাসসুম জ্যোতি এবং সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।