সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

চলচ্চিত্রকে কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, বরং সমাজ ও মানুষের মানসিকতা পরিবর্তনের অত্যন্ত শক্তিশালী মাধ্যম হিসেবে আখ্যায়িত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) অডিটোরিয়ামে ‘ফিল্ম ডিরেক্টরস ডে ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, “একসময় সিনেমা যে মানবিক বার্তা দিতো, তা মানুষের হৃদয়ে গেঁথে যেত। আমজাদ হোসেনসহ প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের সৃষ্টিতে সর্বদা সামাজিক ও সামাজিক সচেতনতার সুস্পষ্ট বার্তা থাকতো। বর্তমানে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা ও বৈষম্য থেকে রক্ষায় শক্তিশালী মাধ্যম হিসেবে আমাদের চলচ্চিত্র নির্মাতাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে পুনরুজ্জীবিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দিষ্ট সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।”

একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি চলচ্চিত্র খাতের আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে অংশীজনদের নিয়ে পূর্ণাঙ্গ রূপরেখা তৈরির কথা জানান।

আয়োজনে সংগীত ও চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ (সোহেল রানা), এ জে মিন্টু, কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু, ড. মতিন রহমান ও মশিউদ্দীন শাকেরকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহিন কবির টুটুল, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি সহ দেশের বরেণ্য চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।