জম্মু ও কাশ্মীরের থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর থেকে ভারতের সঙ্গে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে পাকিস্তানের। নতুন সিদ্ধান্তের ফলে ওই রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল- জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিভক্ত করার একটি বিল পাস করানো হয়েছে।
এমন সময় একটি অশনি সংকেত দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী রশিদ আহমেদ। তিনি বলেন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হবে। অক্টোবর বা নভেম্বরে যুদ্ধ শুরু হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই ভারতের সঙ্গে পাকিস্তানের ভয়াবহ যুদ্ধ শুরু হতে হবে।
এরই মধ্যে পাকিস্তান শাহীন-২ ও গজনবী নামের দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। শাহীন-২ নামের ক্ষেপণাস্ত্রটিও ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এবং গজনবী নামের এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম।
পাকিস্তানের রেলমন্ত্রী রশিদ আহমেদের এমন মন্তব্যের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই।
রশিদ রাওয়ালপিন্ডিতে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘কাশ্মীরের চূড়ান্ত স্বাধীনতা সংগ্রামের সময় এসেছে। ভারতের সঙ্গে আসন্ন যুদ্ধই হবে শেষ যুদ্ধ।’
এ ছাড়া রশিদ মোদীকে উদ্দেশ্য করে বলেন, ‘বর্বর ও ফ্যাসিবাদী নরেন্দ্র মোদির কারণে কাশ্মীর ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে এবং পাকিস্তানই তার সামনে একমাত্র বাধা।’





