× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

সালথায় বজ্রপাতে নিহত ৩টি পরিবারের মাঝে সরকারী সহায়তা প্রদান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বজ্রপাতে নিহত ৩টি পরিবারের মাঝে সরকারী সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার প্রতিটি পরিবারের মাঝে ২৫ হাজার টাকার চেক তুলে দেন।

জানা যায়, গত ২২ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামের মৃত ইসমাইল মাতুব্বারের ছেলে বিল্লাল মাতুব্বার ও কাগদি-স্বজনকান্দা গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী হাসি বেগম নিহত হন। নিহতের খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের মাঝে উপজেলা পরিষদ থেকে নগদ ১৫ হাজার টাকা করে সহায়তা দেন।

এদিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের সিরাজ শরীফের ছেলে হাফিজুর শরীফ পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলায় শ্রম বিক্রি করতে গিয়ে বজ্রপাতে নিহত হন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিব সরকার জানান, বজ্রপাতে নিহত বিল্লাল মাতুব্বার ও হাসি বেগমের পরিবারকে উপজেলা পরিষদ থেকে ১৫ হাজার টাকা করে ও সরকারী অনুদান ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। বাহিরদিয়ার নিহত হাফিজুর শরীফের পরিবারকে ২৫ টাকা অনুদান দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..