গোপালগঞ্জের কোটালীপাড়ায় আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে বাংলাদেশ স্কাউটস কোটালীপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কাউটস সমাবেশের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মো. আরিফ-উজ-জামান।
উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস কোটালীপাড়া ঊপজেলার সভাপতি সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান অতিথি হিমাংশু কুমার পান্ডে, বাংলাদেশ স্কাউটস কোটালীপাড়া ঊপজেলার সাধারণ সম্পাদক মো: ইদ্রিসুর রহমান বক্তব্য রাখেন।
এছাড়া কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, বাংলাদেশ স্কাউটস কোটালীপাড়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন তালুকদার, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সমাবেশে আমন্ত্রিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস ও গাইড সদস্যরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ জেলা প্রশাসক মো: আরিফ উজ-জামান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের শুধু সুনাগরিক হিসেবে গড়ে তোলে না, বরং তাদের মধ্যে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ তৈরি করে। দেশ গঠন ও যেকোনো দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা সবসময়ই প্রশংসনীয়।
সমাবেশটি আগামী তিন দিন ধরে বিভিন্ন তাবু বাস, প্রশিক্ষণ ও ক্যারোম প্রতিযোগিতার মাধ্যমে অব্যাহত থাকবে। পরবর্তীতে আগামী শনিবার রাতে স্কাউটস সমাবেশের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সমাবেশের সমাপ্তী ঘটবে।